ফেনী শহরের ফুটপাত দখলমুক্তে করতে প্রশাসনের অভিযান শুরু
শহর প্রতিনিধি
জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার যৌথ উদ্যোগে ফেনী শহরের ট্রাংক রোড থেকে সেন্ট্রাল হাই স্কুল এস এস কে রোড পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে।
অভিযানে জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান, স্টল ও বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হচ্ছে, যাতে পথচারীরা নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নগরীর ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।

