অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

জয়নাল হাজারী কলেজে ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

শহর প্রতিনিধি

শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যাংকিং সেবার সঙ্গে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি, ফেনী শাখার উদ্যোগে জয়নাল হাজারী কলেজে আর্থিক স্বাক্ষরতা সচেতনতা কর্মসূচি ও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট, রবিবার সকাল ১১টায় জয়নাল হাজারী কলেজের সেমিনার হলে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয়ের গুরুত্ব, ব্যাংকিং সেবা গ্রহণের পদ্ধতি এবং শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও আর্থিক শৃঙ্খলা গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবার সুযোগ-সুবিধা এবং স্কুল ব্যাংকিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, ফেনী শাখার শাখা ব্যবস্থাপক নাদিম সাকের মোহাম্মদ মামুন, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ফেনী শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শামীম পাটোয়ারী, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক টিকেন্দ্র নারায়ণ ভৌমিক, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম মিঠু, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ ইলিয়াস, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ফেনী শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার শাহিখ বিন সিরাজ এবং জুনিয়র অফিসার মো. ফরহাদ বিন কামাল।

সাউথইস্ট ব্যাংক পিএলসি শিক্ষার্থীদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা ও ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *