জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে ছিনতাইকারীসহ ১৮ আসামী গ্রেপ্তার

শহর প্রতিনিধি
ফেনী, ১৫ সেপ্টেম্বর: ফেনী জেলার কালচারাল কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তী পূজা দেওয়ার উদ্দেশ্যে গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ফেনী কেন্দ্রীয় জয় কালী মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে ভিড়ের মধ্যে কৌশলে তার পেছন থেকে টান দিয়ে গলার ৬ আনা ওজনের স্বর্ণের চেইন (আনুমানিক বাজারমূল্য ৮৮,০০০ টাকা) ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মোঃ সাগর মিয়া (২৪)।
ঘটনার পর ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ নিয়মিত মামলা রুজু করে তদন্ত শুরু করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করা হয়। এরপর ফেনী জেলা সামারি ট্রায়ালের মাধ্যমে দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আসামী সাগর মিয়াকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়; অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।
দ্রুততম সময়ে অভিযুক্তের সাজা নিশ্চিত হওয়া এবং চুরি যাওয়া স্বর্ণের চেইন বাদীকে ফিরিয়ে দেওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া ফেনী মডেল থানার বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদক সেবী ও চোর চক্রের সক্রিয় সদস্য, সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় ফেনী জেলার সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
— অফিসার ইনচার্জ, ফেনী মডেল থানা, ফেনী (তারিখ: ১৫/০৯/২০২৬)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *