অন্যান্যঅর্থনীতিক্যাম্পাসপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে সড়ক বিভাজকের রোড সাইন চুরির অভিযোগে গ্রেপ্তার ১

শহর প্রতিনিধি

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেসিক মোড়ে স্থাপিত সড়ক বিভাজকের রোড সাইন চুরির অভিযোগে মাসুদ ইবনে রনি (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে প্রায় ২০ কেজি ওজনের লোহার তৈরি ‘সামনে বাম পাশে সড়ক’ লেখা একটি রোড সাইন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। আটক মাসুদ ইবনে রনি ফেনী জেলার ১ নম্বর শর্শদী ইউনিয়নের দেবীপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম শেখ ফরিদ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেসিক মোড়ে স্থাপিত রোড সাইন চুরির ঘটনায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসআই নাসিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আটক মাসুদ ইবনে রনি এর আগেও নিজ এলাকায় একটি বাসাবাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ওই ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলা নম্বর ১৭, তারিখ ৯ এপ্রিল ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ দণ্ডবিধিতে তিনি অভিযুক্ত হন এবং জেলহাজতে বাস করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তি একজন চিহ্নিত চোর হিসেবে পরিচিত। তিনি রাজমিস্ত্রির আড়ালে বিভিন্ন বাসাবাড়ি ও সরকারি স্থাপনার সম্পত্তি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব চুরির ঘটনায় তিনি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *