অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর ৪ ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে বিপ্লবসহ বিএনপি নেতারা

বিশেষ প্রতিনিধি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শর্শদি, পাঁচগাছিয়া, বালিগাঁও ও ধলিয়ায় মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবসহ নেতারা। শনিবার রাতে চার ইউনিয়নের আটটি মন্দির তারা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও জেলা মৎসজীবি দলের আহবায়ক মুহাম্মদ জহির চৌধুরী।

মশিউর রহমান বিপ্লব বলেন,‘আমরা এখানে এসেছি আপনাদের সহমর্মিতা জানাতে। বিএনপি সকল দল-মত ও ধর্মের মানুষের সাথে ছিলো,আসে এবং থাকবে। এ সরকার আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী এ মুহূর্তে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে৷ আপনাদের কোন ধরনের সমস্যা হলে আমাদের জানাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *