Uncategorized

সব দল থেকে মুখ ফিরিয়ে জামায়াত এখন মানুষের আশা আকাংখার প্রতীক – এটিএম মাছুম

দ্বীন মোহাম্মদ মজুমদার


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন,মানুষ ধোঁকা খেতে খেতে, শোষন
বন্চনা আর নির্যাতনের স্বিকার হতেহতে দিশেহারা হয়ে পড়েছে। তাই সব দল থেকে মুখ ফিরিয়ে জামায়াত এখন মানুষের আশা আকাংখার প্রতীক হয়ে উঠেছে। মানুষের এই আকাংখা পুরনে যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর )ফেনী জেলা জামায়াত আয়োজিত দুইদিন ব্যাপী রুকনদের এক প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী অধ্যাপক আবদুর রহিমের পরিচালনায় উক্ত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের অপর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্রগ্ৰাম মহানগরী আমীর পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম,ফেনী জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন, নোয়াখালী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খোন্দকার, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী মাওলানা ফারুক আহমাদ, লন্ডন প্রবাসী নেতা, অধ্যাপক মফিজুর রহমান(ভার্চুয়াল), জেলা জামায়াতের নায়েবে আমীর, অধ্যাপক আবু ইউছুফ।
উপস্থিত ছিলেন, জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী এড. জামাল উদ্দিন।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা দারসুল কোরান পেশ করেন।

প্রধান অতিথি মাওলানা এটিএম মাছুম বলেন, ইব্রাহিম (আ)যেভাবে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছিলেন সেভাবে আমরাও পরীক্ষা দিয়ে যাচ্ছি। এখন যদি নেতৃত্বের গুরু দায়িত্ব আমাদের উপর অর্পিত হয় আমরা যেন সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হ
য়ে

জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি।তিনি বলেন, এর জন্য মজবুত ইমানের অধিকারী হতে হবে। নিয়াতের মধ্যে এখলাস থাকতে হবে। দ্বীনের কাজের ক্ষতি করে দুনিয়ার কাজে মশগুল থাকলে চলবেনা। এর নাম এখলাস। তিনি বলেন, মোমিন তার দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাবে। মোমিন কখনো হতাশ হবেনা, নিরাশ হবেনা, ভেঙে পড়বেনা। তিনি আরো বলেন, ৭১ নিয়ে জামায়াতের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয় তার সবই মিথ্যাও বানোয়াট।
তিনি প্রশ্নত্তোর কালে এক প্রশ্নের জবাবে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারো রাজপথে নামার জন্য প্রস্তুত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *