ক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা,স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আবদুর রশিদ জিতু সহ-সভাপতি, সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক

বিশেষ প্রতিনিধি

ভোট শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের ফলাফল। যেখানে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক পদে জিতেছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

যদিও ভোটের ফলাফল ছাপিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনে আলোচনার কেন্দ্রে ভোট গণনার দীর্ঘ সময়।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন জানিয়েছিল, ৮ হাজার ১৬টি অর্থাৎ ৬৭ দশমিক ৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

তাই প্রশ্ন উঠেছে এই কম সংখ্যক ভোট গণনায় কেনো এতোটা সময় লাগলো?

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বাংলাকে বলেন, কয়েকটি প্যানেলের দাবির প্রেক্ষিতে ওএমআর পদ্ধতিতে মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি বা হাতে ভোট গণনায় সময় বেশি লেগেছে।

এছাড়া অনিয়ম-কারচুপির অভিযোগে নির্বাচনে অংশ নেয়া কয়েকটি প্যানেলের ভোট বর্জন এবং কয়েকজন শিক্ষকের ভোটের দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে।

যদিও ফল ঘোষণার আগে জাকসুর নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়, “কিছু বিচ্যুতি থাকতে পারে কিন্তু ভোটে কোনো অনিয়ম হয়নি।”

গণনা পর্যায়ে ভোটের দায়েত্বে থাকা একজন শিক্ষকের মৃত্যু এবং অনিয়ম-কারচুপির অভিযোগ এনে কয়েকজন শিক্ষকের কমিশন থেকে পদত্যাগের ঘটনাও ভোট গণনা প্রক্রিয়ায় কিছুটা প্রভাব ফেলেছে বলে মনে করে জাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক গণমাধ্যমকর্মী।

তারা বলছেন, অনিয়ম ও কারচুপির অভিযোগ, শিক্ষার্থীদের এক পক্ষের ভোট বর্জন, অন্য পক্ষের ফল প্রকাশের দাবি, ভোটের দায়িত্ব থেকে কয়েকজন শিক্ষকের সরে দাড়ানো কিংবা এক শিক্ষকের মৃত্যু সব মিলিয়ে এবারের জাকসু নির্বাচনকে ঘটনাবহুলই বলা চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *