ক্যাম্পাসজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে “জিয়া সাইবার ফোর্স”এর জেলা কমিটি ঘোষণা

মহিউদ্দিন খন্দকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্ববৃহৎ অনলাইন স্বেচ্ছাসেবী সহযোগী সংগঠন “জিয়া সাইবার ফোর্স”-এর ফেনী জেলা শাখার ২৯ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ নতুন কমিটি ঘোষণার পাশাপাশি আগামী এক বছরের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সোনাগাজী উপজেলা বিএনপির নেতা নূর নবী মেম্বার কে সভাপতি এবং ফেনী পৌর কৃষকদল এর যুগ্ম আহ্বায়ক দাউদ ইসলাম দাউদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন ডা. দেলোয়ার হোসেন,সহ- সভাপতি পদে রয়েছেন মো. হাসান, সাকিব আলাউদ্দিন, মো. হাসান তুষার, আলম খন্দকার, মোহাম্মদ আরিফ, নুরুল আফসার (মাস্টার), আব্দুল আলিম সম্রাট ও শামীম রহমান।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইমাম হাসান ইমাম, মহিন উদ্দিন, মাইনুদ্দিন আহমেদ সুজন, নুর ইসলাম (সবুজ) ও জাবেদ আহমেদ সজল।
সাংগঠনিক সম্পাদক নুর রহমান মিয়াজী।সহ-সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ মানিক (মেম্বার) ও সাইফুল ইসলাম।

অন্য পদে রয়েছেন কোষাধ্যক্ষ: আহম্মদ করিম রুবেল।দপ্তর সম্পাদক: তপু চন্দ্র নাথ। প্রচার সম্পাদক: শহীদুল ইসলাম আজিম মিয়াজী।
নারী বিষয়ক সম্পাদক: ভিসি জাহানারা আক্তার।প্রকাশনা বিষয়ক সম্পাদক: জহিরুল ইসলাম রানা।তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. আব্দুল্লাহ হৃদয়।সদস্য: এরশাদ বিন ফরায়েজী, কামরুল ইসলাম সজীব ও আজহারুল ইসলাম সৈকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *