ফেনীর পাঁছগাছিয়ায় দুর্ধর্ষ ডাকাতি ৫০লাখ টাকার মালামাল লুট
সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে গ্রামের মো. মাইনুদ্দিন (৪৮) এর বসতঘরে ডাকাত দল হানা দিয়ে অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গৃহকর্ত্রী আকলিমা ডাকাত বলে চিৎকার করলে তাকে সহ ৫ নারী শিশু কে পিটিয়ে মারাত্মক আহত করে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মাইনুদ্দিনের বাসায় অজ্ঞাত ডাকাতদল জানালার রড কেটে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের মেইন দরজা খুলে আনুমানিক ১০/১২ জন ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা ২০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা, ১টি আই ফোন ও সিসি ক্যামেরার ডিভিআর লুট করে নিয়ে যায়। ঘরে থাকা ডাকাতদের দেখে গৃহকর্ত্রী আকলিমা (৩৮)হস ৫ জনকে ডাকাত বলে চিৎকার করলে ডাকাত দল তাকে রড ও রেঞ্জ দিয়ে গুরুতর আঘাত করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে আকলিমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ডাকাতদের সঙ্গে আনা একটি ধারালো দা ঘটনাস্থলে পাওয়া যায়। তাৎক্ষণিক খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত করে দ্রুত ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান ডাকাতির তথ্য নিশ্চিত করে বলেন, সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
