অর্থনীতিআন্তর্জাতিকজাতীয়তথ্যপ্রযুক্তিরাজনীতিসর্বশেষসারাদেশ

১১ হাজার পোস্টাল ব্যালট ভোট ছাড়াই ফেরত এসেছে

আন্তজাতিক ডেক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ব্যালট কোনো ভোট দেওয়া ছাড়াই দেশে ফিরে এসেছে। নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইটে শুক্রবার (৩০ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৯৫৪টি ব্যালট প্রবাসী ভোটারদের হাতে পৌঁছেছে। এই ব্যালটগুলোর মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৮৭২টিতে ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন।

ভোট দেওয়া ব্যালটগুলোর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৭ হাজার ৫৩৩টি ব্যালট ডাকযোগে দেশে ফিরে এসেছে বলে কমিশন জানিয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার পর্যন্ত আরও ৫৫ হাজার ৩৪১টি ব্যালট দেশে পৌঁছেছে।

তবে ডাক বিভাগের মাধ্যমে সরবরাহে ব্যর্থতার কারণে ১১ হাজার ২২৬টি পোস্টাল ব্যালট ভোটগ্রহণ ছাড়াই দেশে ফিরে এসেছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

ইসি আরও জানায়, দেশে ও দেশের বাইরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *