এইবার যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যেসব দেশ
চীন
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ২০১৮ সালে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। এই বাণিজ্য যুদ্ধ মূলত শুল্ক আরোপ ও অন্যান্য নিষেধাজ্ঞার মাধ্যমে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চীনা পণ্যের ওপর ২৫০ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করেন। এরমাধ্যমে দেশ দুটির মাঝে বাণিজ্য যুদ্ধ ছড়িয়ে পড়ে।
২৫০ বিলিয়ন ডলার শুল্ক আরোপের জবাবে চীনও যুক্তরাষ্ট্রের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করে।
- কানাডা
২০১৮ সালের মে মাসে কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বদলা নিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের স্টিল, অ্যালুমিনিয়াম, কাগজ, প্লাইউড, হুইস্কিসহ অন্যান্য পণ্যের ওপর শুল্ক আরোপ করেন। এরমাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক শাস্তি প্রদান করেন তিনি। - ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করে ইউরোপের দেশগুলোর বৃহৎ জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি ঘোষণা দেয়, ইইউর বাজারে যুক্তরাষ্ট্রের স্টিল, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য কৃষিপণ্য যেমন— কমলার জুস, ক্র্যানবেরি জুস প্রবেশে শুল্ক দিতে হবে। এছাড়া শুল্কভুক্ত পণ্যের তালিকায় ইলেকট্রনিক ডিভাইস, ওয়াশিং মেশিন, মোটরসাইকেল, মেকাপ ও কসমেটিকস এবং কাপড়কে যুক্ত করা হয়। - মেক্সিকো
ওই দেশগুলোর মতো মেক্সিকোও শুল্ক বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ২০১৮ অর্থনৈতিক শাস্তি প্রদান করে। ওই বছর দেশটির চিজ, শূকর, আপেলসহ অন্যান্য পণ্যের ওপর শুল্ক আরোপ করে মেক্সিকো। - রাশিয়া
২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সব খাদ্যপণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। পরবর্তীতে এ নিষেধাজ্ঞা ২০১৯ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

