জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পুলিশ ও সাংবাদিকদের কাজ প্রায় এক ধরনের

মফিজুর রহমান

ফেনীতে পুলিশের কাজ আর সাংবাদিকের কাজ প্রায় একই ধরনের। সাংবাদিকরা সমাজের উন্নয়ন ও ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরার চেষ্টা করেন আর পুলিশের কাজ হলো সমাজের সেই ত্রুটিগুলো চিহ্নিত করে সংশোধন করা। এক্ষেত্রে কিছু সাংঘর্ষিক বিষয় রয়েছে সেটি হলো সাংবাদিকরা প্রকাশ করে,পুলিশ প্রকাশ করা থেকে বিরত থাকে। আজ সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফেনীতে আমার কর্মকালের ১৫ মাস পার হয়েছে। আমি যেখানেই কাজ করেছি সাংবাদিকদের সাথে একটা সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। কারন আপনারা আমাদেরকে তথ্য দেন আমরা সে তথ্য অনুযায়ী কাজ করি। আমি মনে করি আপনাদের থেকে তথ্য পেলে আমরা সবচেয়ে উপকৃত হই। এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে চলে আসে সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। অনেক ক্ষেত্রে আমি আমার পুলিশের কাছ থেকে সে তথ্যগুলো সময়মত পাইনা। আমি আগামীতে ফেনীতে যতদিন থাকবো আপনাদের সাথে আমাদের এ পথচলা সমানতালে চলবে। পুলিশ সুপার বলেন, ফেনী বাসীর উন্নয়নে এবং জীবনযাত্রা সুন্দর করার লক্ষে পুলিশ-সাংবাদিক একসাথে কাজ করে যাবো। এর আগে বক্তব্যের শুরুতে পুলিশ সুপার জাকির হাসান জেলা পুলিশের পক্ষ থেকে ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় বক্তব্যে রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর আহম্মদ,ফেনী বারের আইনজীবী এডভোকেট শাহজাহান সাজু,রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো: শাহাদাত হোসেন,আরিফুল আমিন রিজভী, এনামুল হক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার,জহিরুল হক মিলন,দিদারুল আলম প্রমুখ। এছাড়া ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা-উপজেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন মফিজুর রহমান ফেনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *