প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলফোনে ঝগড়া করে আত্মহত্যা করেছেন ফেনীর গৃবধূ
সদর প্রতিনিধি
প্রবাসী স্বামীল সঙ্গে মোবাইলফোনে রাতবর ঝগড়া করে আত্মহত্যা করেছেন মর্জিনা আক্তার নিশি (২৪) নামের এক গৃহবধূ।
শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার উত্তর ছনুয়া গ্রামের নতুন বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উদ্ধার করে পুলিশ। গৃহবধূ নিশি ওই বাড়ির দুবাই প্রবাসী ওমর ফারুক টিপুর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ৭/৮ বছর আগে একই ইউনিয়নের টঙ্গী পাড়া এলাকার মাঝি বাড়ির নুরুজ্জামানের মেয়ে নিশির সঙ্গে বিয়ে হয় ওমর ফারুক টিপুর। ওই দম্পতির ৬ বছরের একটি ছেলে রয়েছে। শনিবার ওই গৃহবধূর ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে নিশি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন তার চাচা তাজুল ইসলাম। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল নিশির। শুক্রবার রাতেও স্বামীর সঙ্গে মোবাইলে তর্ক-বিতর্ক হয় তার। রাতে ছেলেকে সঙ্গে নিয়ে ঘুমাতে যায় নিশি। সকালে ছেলের ঘুম ভাঙার পর মায়ের মরদেহ ঝুলে আছে দেখে আশপাশের লোকজনকে খবর দেয় সে।
ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

