সকল ভোগান্তি বিচাপ্রার্থীদের
বিশেষ প্রতিনিধি
ফেনী আদালতের আইনজীবী মোজাম্মেল হকের মৃত্যুতে জেলা জজের ফুল কোর্ট রেফারেন্স (আইনজীবীর মৃত্যুতে হাকিমের শোকসভা) পালিত হয়েছে। এতে করে শত শত বিচারপ্রার্থী বিএনপি জামাতের ৪৮ঘন্টা হরতালে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে আদালতে আসেন। একই সাথে আইনজীবিদের ফ্রি বুঝিয়ে দেন। কিন্তু তাদেরকে আদালত বন্দ থাকার বিষয়টি জানানো হয়নি।
জেলা জজ এএসএম রুহুল ইমরানের সভাপতিত্বে আজ সোমবার তাঁর কোর্টে এই সভা অনুষ্ঠিত হয়।
ফেনী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল করিম মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. আসাদুজ্জামান খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক, ভূমি জরিপের বিচারক মো. আলী আক্কাস, ৮ জন সিনিয়র জুডিশিয়াল ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ফেনী আইনজীবী সমিতির সভাপতি আবুল বশর চৌধুরী। সভায় ফেনী আদালতের নিবন্ধিত ৩৫০ জন আইনজীবীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে জেলা আইনজীবী সমিতি তাদের সভাকক্ষে আলাদা শোকসভার আয়োজন করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় আইনজীবীরা বক্তব্য রাখেন।
নিয়ম অনুযায়ী আইনজীবী মারা গেলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। তাই সোমবার ফেনী আদালতের সব ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
আইনজীবী মোজাম্মেলের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার দুধমুখা গ্রামে। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আইনজীবী মোজাম্মেল হক চট্টগ্রাম রেল স্টেশনে হৃদরোগে আক্রান্ত হন। তার মোবাইলের ডায়ালে থাকা নম্বরে ফোন দিলে চট্টগ্রাম জেলা জজ ফোন ধরেন। পরে আইনজীবীকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরের দিন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিচার প্রার্থী রেহেনা আক্তার (৫২) বলেন আজ আদালতে আসতে আমার শিশু বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। আদালত এসে আইনজীবী সহকারী বলেন আজ কোর্ড বসবে না। কিন্তু আইনজীবী ফ্রি সহ সকল টাকা দিতে হয়েছে।
