ক্যাম্পাসজাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ইন্টার্ন নার্স দের ভাতা প্রদানের দাবীতে মানববন্ধন ও কর্মবিরতি

শহর প্রতিনিধি

ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবীতে ফেনীতে কর্মবিরতি করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচী পালন করে।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের সর্বশেষে ৬ মাসের ইন্টার্নশিপে নিদিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার বিষয়ে বলা থাকলেও, বর্তমানে কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছে না তারা।

এসময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জিতু বনিক, তানজিলা তাজনানা লাবন্য, মোর্শেদা শাকিলা ও নাহিন মু. মেহতাজুল ইসলাম।

তারা বলেন,আমরা আমাদের দাবি নিয়ে বারবার কাউন্সিলে যোগাযোগ ও আবেদন নিয়ে গিয়েও ইন্টার্ন ভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোনো সমাধান পাচ্ছি না। তাই আমাদের এই ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোনো সুরাহা না এবং
নার্সিং এ ৯০ শতাংশ স্টুডেন্ট মেয়ে।আমাদের সপ্তাহে দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদেরকে নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে আমাদের মেয়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পড়াশোনা শেষ করে ইন্টার্নশীপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশীপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা দিনরাত সমানতালে ভূমিকা রাখলেও তারা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা দেয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *