পৌর মেয়র প্রশংসার দাবিদার, যানজট নিরসনে নতুন কৌশল
মোঃ আরিফ সদর প্রতিনিধি
ফেনী শহরের একটি ব্যাস্ততম সড়ক গ্র্যান্ড ট্রাংক রোডে। এই সড়কের সাথে সংযোগ রয়েছে মহিপালগামী এসএসকে রোড় এবং সদর হাসপাতাল গামী কলেজ রোড়। এই সকল কারণে এই সড়ক দিয়ে চলাচল করে সহস্রাধিক গাড়ি। তাছাড়া শহরের অভ্যন্তরীণ সিএনজি এবং রিকশার চলাচলের বৃদ্ধির কারণে এখানে সৃষ্টি হয় তীব্রতর যানজট। বিশেষ করে যত্রতত্র গাড়ি পার্কিং, সিএসজি স্টান্ড ব্যবহার না করা, বাস বে ব্যবহার না করে, ফুটপাত দখল ইত্যাদি কারণে সৃষ্টি হয় এই যানজট।
ফেনীর জননন্দিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সর্বাত্মক সহযোগিতায় এবার যানজট নিরসনে ও সড়কে শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে রেড় ক্রিসেন্ট সোসাইটির ফেনী জেলা ইউনিট।
ফেনী রেড় ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মোঃ মোজাম্মেল হক মাসুমের নেতৃত্বে কাজ করছেন উপ যুব প্রধান-১ শামসুল আরেফিন, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান- মোঃ আবদুল হালিম জুলহাস, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় উপ প্রধান- কামরুল হাসান মাহীন এবং যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উপ প্রধান, এবং যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
ফেনী শহরের একাধিক পয়েন্টে পথচারী এবং জনসাধারণের সাথে কথা বললে রেড় ক্রিসেন্টের প্রশংসা। বললেন আমরা এই যুবকদের কাজকে সাধুবাদ জানাই। তারা সড়কে শৃঙ্খলা ও যানজট কমানোর জন্য কাজ করছে। তাদের এই কাজ প্রশংসনীয়। তাদের মাধ্যমে সড়কে কমছে যানজট ফিরছে শৃঙ্খলা।
অনেকেই প্রশাসন এবং পৌর কতৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছে যাতে স্থায়ী ভাবে যানজট নিরসনের জন্য দীর্ঘ কালীন সমাধান খুঁজে বের করে।

