রাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর যুবলীগ নেতা পিটু বাহিনীর প্রধান পিটু অবশেষে আটক

শহর প্রতিনিধি

ফেনী পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক পিটু বাহিনীর প্রধান পিটু (২৮)কে আটক করেছে পুলিশে। বুধবার রাতে ফেনী থানা পুলিশ তাকে শহরের মাষ্টার পাড়া থেকে আটক করে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ৮টি সোনাগাজী মডেল থানায় ২টি সহ ১০টি মামলা রয়েছে।

পিটু ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, পিটু বহিরাগত উশৃঙ্খল লোকজন নিয়ে শহরের রামপুর এলাকায় আধিপত্য বিস্তার করেন চুরি ডাকাতি ও চাঁদ বাজির অভিযোগ রয়েছে শত শত। একই সাথে দলীয় লোকজনও তার কাছে হেনস্তার শিকার হয়।

সম্প্রতি দলীয় এক সভায় পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সাথে অসদাচরণ করলে মেয়র স্বপন বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী ২ আসেন এমপি নিজাম হাজারীর সরণাপন্ন হন।
এমপি নিজাম হাজারী বুধবার রাতে ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও পুলিশের কাছে ছবি সে পলাতক।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *