শনিবার বার কাউন্সিল ভবন উদ্বোধন আইনজীবীদের সমাবেশে
ঢাকা অফিস
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যাগে আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ দিকে সমাবেশে যোগ দিতে ফেনী থেকে আইনজীবীদের বিশাল একটি দল ঢাকা যোগ দিবেন। ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী শুক্রবার সকালে ঢাকা যোগদান কারী আইনজীবীদের প্রধান অ্যাডভোকেট নুর হোসেরন সাথে বৈঠক করেছে।
এর আগে প্রধানমন্ত্রী ১৩৮ কোটি টাকা ব্যয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট বার কাউন্সিল ভবন উদ্বোধন করবেন।
আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে আইনজীবীদের মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অ্যার্টনি জেনারেল এএম আমিন উদ্দিন প্রমুখ।

