সোনাগাজীতে গাড়ীর নীচে চাপাপড়ে ১ মোটরসাইকেল আরোহী নিহত
সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীর ডাকবাংলা বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের দক্ষিণে সোনাগাজী ফেনী আঞ্চলিক মহাসড়কে সোমবার বিকেল ৫টায় সড়ক দুর্ঘটনায় (সোনাগাজী অভিমুখী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে পিক-আপের নীচে চাপা পড়ে) মোঃ ফারুক (৩৫) নামে ১জন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়।
নিহত মোঃ ফারুক মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের (নুরুজ্জামান এর নতুন বাড়ীর) মোঃ নুরুজ্জামান ও নুরজাহান বেগমের ছেলে।

