জাতীয়প্রচ্ছদফিচারসর্বশেষসারাদেশ

ইউনিয়ন পর্যায়ে শেষ ধাপে আরো এক হাজার পরিবার পেল সুলতান আহমদ ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী

কাজী মুস্তাফিজুর রহমান শাহিন (ছাগলনাইয়া প্রতিনিধি )

পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষের মাঝে আন্তরিকতা ও দয়ার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়িয়েছে সুলতান আহমেদ ফাউন্ডেশন.ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট  সমাজসেবক ও দানবীর পোর্টল্যান্ড  গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  ও ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ফাউন্ডেশনের কর্ণধার জনাব মিজানুর রহমান মজুমদারের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা ব্যাপি প্রায় ২০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী দেয়া হয়.৭ম রমজান রোজ সোমবার ফেনী ০১ আসনের মাননীয় সাংসদ জনাব আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম মহামায়া ইউনিয়ন থেকে যার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু করেন. প্রথম পর্যায়ে শুভপুর ইউনিয়ন দিয়ে বিতরণ শেষ হয়.৩০ শে মার্চ রোজ শনিবার ৯ নং শুভপুর ইউনিয়নের জাফর ইমাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই বিতরণ সম্পন্ন হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও সুলতান আহমেদ ফাউন্ডেশন এর কর্ণধার মিজানুর রহমান মজুমদার.শুভপুর  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী কামালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ সেলিম,প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পলাশ,মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ মিজানুর রহমান মজুমদারের পরিবারবর্গ.দ্বিতীয় পর্যায়ে ঈদুল ফিতরের আগে উপজেলা ব্যাপী জন সাধারণের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণের কথা রয়েছে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *