জাতীয়রাজনীতিসারাদেশ

উচ্ছাসে চ্যানেল আইয়ের ২৫ বছর

শহর প্রতিনিধি

চ্যানেল আই ২৫ বছরে পদার্পন উপলক্ষ্যে “২৫ উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস” স্লোগানে ফেনীতে আলোচনা সভা ও কেক কেটে চ‌্যা‌নেল আই এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
রবিবার (১ অক্টোবর) রাতে ফেনী প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী চেম্বারের সহ-সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রেজভী। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহজালাল রতন, ডিবিসি নিউজ ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের ভূইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, এডভোকেট সমির চন্দ্র কর, কবি ইকবাল চৌধুরী, কবি শিখা সেন গুপ্ত, বিজয় টিভির জেলা প্রতিনিধি কাফি দিদার, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, মানব জমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া, মোহনা টিভি ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, আমার সংবাদ এর জেলা প্রতিনিধি এস এম ইউছুফ আলী, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, বন্ধুর বন্ধন ফেনীর সংগঠক জি এম তাজ উদ্দিন পলাশ, সাংবাদিক আমজাদুর রহমান রুবেল, দৈনিক নয়াপয়গাম এর নিজস্ব প্রতিনিধি মোঃ কামরুজ্জামান হাজারী প্রমুখ।
এসময় ফেনী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *