জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

চেয়ারম্যান প্রার্থী শুসেনর সাথে হিন্দু নেতাদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি

ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে শুসেন চন্দ্র শীলের দোয়াত-কলম মার্কার সমর্থনে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সনাতনী ফাউন্ডেশনের সভাপতি হিরালাল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, টিউবওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী এ কে শহীদ উল্লাহ খোন্দকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব খগেশ দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আফছার আপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে প্রার্থী মুর্শিদা আক্তার, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অনিল নাথ, জেলা জন্মাষ্টমী পরিষদ সভাপতি এডভোকেট দিলীপ সাহা, হিন্দু মহাজোটের সভাপতি শম্ভু বৈষ্ণব, সনাতনী ফাউন্ডেশনের সদস্য এডভোকেট সমীর কর।
পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম বলেন, শুসেন চন্দ্র শীল একজন ভালো মানুষ। ফেনীর উন্নয়নে তিনি একজন অংশীদার। দলমত ও ধর্মমতের উর্ধ্বে ওঠে রাজনীতি ও জনপ্রতিনিধিত্ব করছেন। তাই উপজেলা চেয়ারম্যান পদে শুসেন চন্দ্র শীলকে বিপুল ভোটে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *