অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

তারেক রহমানের সাথে জয়শঙ্করের সাক্ষাৎ.খালেদা জিয়াকে ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ বলেছে ভারত

বিশেষ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারত সরকারের পক্ষ থেকে এই শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবিচল অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু, অর্ধনমিত জাতীয় পতাকাতিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু, অর্ধনমিত জাতীয় পতাকা

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। বিমানবন্দরে ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *