জাতীয়প্রচ্ছদফিচারসর্বশেষসারাদেশ

দুর্ধর্ষ ৪ ডাকাত আটক

দাগনভূঞা প্রতিনিধি

ফেনীতে দুর্ধর্ষ হাত কাটা কবিরসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার জেলার দাগনভূঞা থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার থানা পুলিশের ৩টি পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় পাশের উপজেলা সোনাগাজী ও পাশের জেলা নোয়াখালী এবং রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কবির আহাম্মদ প্রকাশ হাত কাটা কবির (৫০), শহিদ রানা (৩২), মামুনুর রশিদ প্রকাশ মামুন (২৮) ও হায়দার হোসেন সুজন (৩৬)।

দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলায় গ্রেপ্তারের পর শহিদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামিদেরকে গ্রেপ্তারসহ ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রত্যেককে সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান পূর্বক সোপর্দ করা হবে।

ওসি আরও বলেন, এদের মধ্যে গ্রেপ্তারকৃত কবির আহম্মদ প্রকাশ দুই হাত কাটা কবিরের বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অপরাপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *