অর্থনীতিজাতীয়তথ্যপ্রযুক্তিরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরামে ইসলামি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাসুদ রানা পরশুরাম

“আর্দশ গ্রাম বাংলাদেশের প্রাণ, আর্দশ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ইসলামি ব্যাংক পরশুরাম শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ব্যাংক কার্যালয়ে পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায়, ইসলামি ব্যাংক নোয়াখালী জোনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান এবং ইসলামি ব্যাংক নোয়াখালী জোন প্রিন্সিপাল অফিসার এন্ড আরডিএস জোন অফিসার মোঃ মনিরুল ইসলাম। প্রশিক্ষন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক পরশুরাম শাখার এফএভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ নাজিম উদ্দিন।

এসময় পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডারগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০২৩ সালের শ্রেষ্ঠ কেন্দ্র লিডারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *