খেলাজাতীয়প্রচ্ছদশিক্ষাসর্বশেষসারাদেশ

ফেনী ক্রীড়া সংস্থার বিতর্কিত এডহক কমিটি বাতিলের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

শহর প্রতিনিধি

জেলা প্রশাসক অনুমোদন উপেক্ষা করে ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত কমিটি বাতিলের দাবীতে মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলার সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক ও বিভিন্ন একাডেমির খেলোয়াড়রা। 

শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ক্রিকেট সংগঠক,সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্টরা। এসময় মানব বন্ধনে অংশগ্রহণ করেন,ফেনী জেলার ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন দলের খেলোয়াড়সহ সব শ্রেনী পেশার মানুষ। এসময় বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অবৈধ কমিটি বাতিলের হুশিয়ারি দেন। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল করেন ,মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *