জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী পৌরসভায় জয়নাল আবদীন ভিপির নির্বাচনী সভা শুরু

আনোয়ার হোসেন

ফেনী সদর হাসপাতাল সংলগ্ন মোড়ে ফেনী পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বর্ণাঢ্য নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি।

পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন—

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল আলম (ভিপি জাহিদ)

পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া

ফেনী যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল)

ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল

সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মিলন জাসাস সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান,
সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিজ বক্তব্যে অধ্যাপক জয়নাল আবদীন ভিপি বলেন, গত ১৫ বছরে হাসিনা সরকারের দুঃশাসনে দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং দেশকে দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন,

“ফেনীতে আমাদের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তাই এই বিগত আওয়ামী সরকারের ক্ষমতায় ফেরার প্রশ্নই আসে না। জনগণও আর তাদের দেখতে চায় না।”তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগনের হাতে ফিরিয়ে দিবে।

নারী ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,
পুরুষের তুলনায় নারীদের ভোট ৭ গুণ বেশি। তাই আমরা চাই নারীরা সাহসের সাথে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন।

অধ্যাপক জয়নাল আবদীন দাবি করেন, অতীতে বিএনপি সরকার ক্যাডেট কলেজ, রাস্তাঘাট, কম্পিউটার কলেজসহ বিভিন্ন উন্নয়ন করেছে। বিএনপি পুনরায় নির্বাচিত হলে ফেনীসহ সারাদেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

সমাবেশ শেষে বিপুল সংখ্যক নেতাকর্মী ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে মাঠ কাঁপিয়ে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *