জাতীয়ফিচারসর্বশেষসারাদেশ

ফেনী ফালাহিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

শহর প্রতিনিধিঃ

ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে মাদরাসা মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র স্বপন মিয়াজী বলেন,ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা আমার পৌরসভাতে হওয়ায় আমি মেয়র হিসেবে গর্ববোধ করি।আর এ প্রতিষ্ঠানের জন্য যা যা দরকার আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো।মাদরাসার সামনে দিয়ে ১২ ফিটের যে রাস্তার কাজ শুরু হয়েছে এখানে কাজের ক্ষেত্রে কোন প্রকার ছাড় নয়,মাদরাসার ছাত্রদের জন্য লাইব্রেরির জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ,মসজিদের অজুখানার কাজ অতিদ্রুত আরম্ভ করা,মাদরাসার নামে গেইটের কাজও অতিদ্রুত করাসহ আরো কয়েকটি কাজের আশ্বাস প্রদান করেন।স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ। মাদরাসার গভর্নিং বডি সভাপতি ও পৌরসভার কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদারের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সাবেক সভাপতি ও দাতা সদস্য কেবিএম জাহাঙ্গীর আলম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে গভর্নিং বডির সদস্য অধ্যাপক আবু ইউসুফ, মাওলানা আজিজুর রহমান, ইয়াছিন আরাফাত রাজু প্রমুখ শিক্ষকমন্ডলী,অভিভাবক সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মো: রফিকুল ইসলাম জানান, কেরাত, হামদ-নাত, ছবি আঁকা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং হিফজ হাদিস মুখস্তসহ ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত শিক্ষার্থীরা ৬৮টি ইভেন্ট রয়েছে। ইবতেদায়ী শাখা ছাত্রদের জন্য ১৫, ছাত্রীদের জন্য ১৫, মাধ্যমিক শাখা ছাত্রদের জন্য ১৫, ছাত্রীদের জন্য ১৫ এবং আলিম থেকে কামিল পর্যন্ত ছাত্রদের জন্য ৪ এবং ছাত্রীরা ৪ ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *