জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফেনী সদর উপজেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল নতুন কমিটি

সদর প্রতিনিধি

ফেনী সদর উপজেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদারের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য নার্গিস আক্তারের সন্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা। আরো বক্তব্য রাখেন
ফকির হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব আলমগীর চৌধুরী,ছাত্র সমন্বয়ক সালমান হোসেন।
কাউন্সিল অধিবেশনে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকগন কাউন্সিলর হিসেবে অংশ গ্ৰহন করেন।কমিটিতে মোট ২৫টি পদের মধ্যে একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।সেই একটি যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আশেক এলাহী ও তৌহিদুল ইসলাম।এতে চার শতাধিক কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিপুল ভোটের ব্যবধানে আশেক এলাহী নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *