জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী সদর ও পৌর বিএনপির প্রতিনিধি সমাবেশ

আনোয়ার হোসেন

ফেনী কিং কমিউনিটি সেন্টারে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

সভায় সভাপতিত্ব করেন ফজলুল রহমান বকুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নাইমুল্লাহ চৌধুরী বরাত, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কাউসার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সদস্য সচিব কাউসার এলিন, কৃষক দলের জেলা সভাপতি জসিম উদ্দিন, ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জাসাস সভাপতি ইকবাল হোসেন পরান, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, বেলাল হোসেন বেলাল, মুজিবুর রহমান মুজিব, মোকছেদুর রহমান টিপু, ফখরুদ্দীনসহ আরও অনেকে।

সভায় ১৮টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা সবাই ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব দলের মর্যাদা রক্ষায়। নির্বাচিত হলে ফেনীতে একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয় এবং রেলগেট এলাকায় ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসন কায়েম করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে দেশের মানুষকে মুক্তি দিয়েছিলেন। সামনে নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ভোটারের কাছে যেতে হবে ধানের শীষ কে বিজয়ী করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *