জাতীয়শিক্ষাসর্বশেষসারাদেশ

ফেনীতে একুশে বইমেলা আয়োজনের দাবীতে মানববন্ধন

তাহমিদ ভূঁইয়া


ফেনীতে অমর একুশে বইমেলা আয়োজনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে লেখক ও পাঠকদের মিলনমেলা ঘটাতে সংশ্লিষ্টদের উদ্যোগে অমর একুশে বইমেলা আয়োজন করার দাবি জানিয়ে এতে বক্তব্য প্রদান করেন।

পোয়েট সোসাইটির সভাপতি কবি মনজুর তাজিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দারা।

লেখক পাঠক ফোরামের আয়োজনে পানচিনি সাহিত্য সভার সভাপতি কবি ও সাহিত্যিক এডভোকেট গাজী তারেক আজিজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি ও গবেষক শাবিহ মাহমুদ, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সমির উদ্দিন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি নুরুজ্জামান সুমন, খেলাঘর ফেনীর জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মনির, সাংবাদিক আবু ইউসুফ মিন্টু, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, কবি ও লেখক আফসার আমিন জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *