অর্থনীতিজাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে কালো পতাকা মিছিল


শহর প্রতিনিধি

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল বন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে ফেনীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।
মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ও নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
এতে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তপন কর, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়া, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *