ফেনীতে বর্ষবরনে নানান রকম আয়োজন
বিশেষ প্রতিনিধি
বাংলা নববর্ষ ১৪৩১ বরণে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসক ও ফেনী সরকারি কলেজ । এ উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ।
এ সময় তিনি বলেন, আজকে প্রতিষ্ঠিত সত্য কারা বৈশাখের চেতনা বিরোধী। যারা ১৪০০ বঙ্গাব্দে মঙ্গল শোভাযাত্রা পণ্ড করে দিয়েছিল সেই অপশক্তি আজও বাংলার মাটিতে। এরা এদেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা। এই বিএনপি এদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এদের ও হৃদয়ে পাকিস্তান।
আলোচনা সভায় আরও বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইতিহাস-ঐতিহ্যকে চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে।
যারা সাম্প্রদায়িক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সেই বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শত্রু। আসুন, এই শত্রুকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ও বাঙালির ঐতিহাসিক চেতনায় এই অপশক্তিকে প্রতিহত করি, পরাজিত করি এবং বিজয়ের লক্ষ্য অভিমুখে এগিয়ে যাই।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হাসান, প্রফেসর মুক্তার হোসেন, মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, প্রমুখ।

