জাতীয়ফিচাররাজনীতিসর্বশেষসারাদেশ

ফ্যাসিবাদের কেউ যদি দলে অনুপ্রবেশ করে তার জন্য স্ব স্ব ওয়ার্ড এর নের্তৃবৃন্দ দায়ী থাকবেন

মহিউদ্দিন সেজু

মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির সকল নেতাকর্মীকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আওয়ামী লীগের কেউ যাতে বিএনপি’র সদস্য ফরম পূরণ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে । ফ্যাসিবাদের কেউ যদি দলে অনুপ্রবেশ করে তার জন্য স্ব স্ব ওয়ার্ড এর নের্তৃবৃন্দ দায়ী থাকবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির যুন্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ।

মঙ্গলবার বিকালে ফেনী পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের তৈয়বিয়া নূরীয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভুইঁয়া, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম ফরায়েজি, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নুর নবী চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল সহ স্হানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *