জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

বক্তারমুন্সি বাজার পরিচালনা কমিটির নির্বাচন বাদল সভাপতি এমরান সম্পাদক

বিশেষ প্রতিনিধি

দীর্ঘ ২০ বছর পর সোনাগাজীর বক্তারমুন্সী বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন রবিবার (২১এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল সভাপতি ও আয়াত জেন্টস এর স্বত্বাধিকারি মীর এমরান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া ২১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে নুরুল আলম, রফিক উদ্দিন ও নুরুল হক দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আমিরুল ইসলাম মিরন, আবু তৈয়ব খোন্দকার ও সাইফুল্লাহ খোন্দকার শামীম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ হাজী রবিউল হক, প্রচার সম্পাদক মোঃ ইসমাইল নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, নির্বাচন সকলের মতামতের ভিত্তিতে সচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে, উক্ত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আগামী দিনে দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *