জাতীয়প্রচ্ছদফিচারসর্বশেষসারাদেশস্বাস্থ্য

বিপর্যস্ত জনজীবনে স্বস্তি ফিরে আনতে ফেনী মেয়রের পকক্ষথেকে ঠান্ডা বিতরণ


শহর প্রতিনিধি


তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবনে স্বস্তি ফিরে আনতে ফেনী পৌরসভার উদ্যোগে রিক্সা চালক ও পথচারীদের মাঝে আইসক্রিম ও ঠান্ডা পানি বিতরণ করেছেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
গত কয়েক দিনের তীব্র গরমে সারা দেশের ন্যায় ফেনীর মানুষ জখন ক্লান্ত ও কাবু খাবু তখন ফেনী শহরে চলাচলরত রিক্সা চালক ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে আনতে পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যেগে পৌর শহরের ৪ টি জনগুরুত্বপূর্ণ স্থানে সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থার উদ্যোগ নেয়। বুধবার দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত থেকে আইসক্রিম ও ঠান্ডা পানি বিতরণ করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এ সময় পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহার ও সাইফুর রহমান সাইফুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রতিটি পয়েন্টে ৫শ লিটার ট্যাংকের সাথে ঠান্ডা পানির ফিল্টার বসানো হয়। এই সুপেয় পানির প্রতিটি পয়েন্টে একজন করে পৌরকর্মী দায়িত্ব পালন করেছে। এ ছাড়াও শহরে চলাচলরত ৫শত রিক্সা চালক ও পথচারীদের মাঝে আইসক্রিম, পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, সারাদেশের ন্যায় ফেনীতেও তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে খেটে খাওয়া রিক্সা চালক ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে আনতে এ উদ্যোগ নেওয়া হয়। রিক্সা চালকরা রোদের মধ্যে যুকি নিয়ে রিক্সা চালাচ্ছে এতে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। অনেক সময় চালকরা স্থানীয় দোকান থেকে ঠান্ডা পানি কিনে খাচ্ছে। এতে তাদের টাকা খরচ হচ্ছে, তাই রিক্সা চালকদের টাকা বাঁচাতে যতদিন এরকম তীব্র গরম থাকবে ততদিন এ ভাবে ঠান্ডা পানি সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *