জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

বেগম জিয়ার মৃত্যুতে জেলা যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহর প্রতিনিধি

‎বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ফেনীর মেয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার বাদ আসর আজমেরী বেগম সড়ক আদালত পাড়া এলাকায় একটি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএপি’র সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতাউল হক অশ্রু, যুবদল ফেনী জেলা শাখার আহবায়ক নাছির উদ্দিন খোন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, সিনিয়ার যুগ্ন আহবায়ক বেলাল হোসেন ভিপি, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান মামুন, সদস্য হাসানুজ্জামান শাহাদাত, গিয়াস উদ্দিন খোন্দকার, মিডিয়া সেল উপ-কমিটির প্রধান বেলাল হোসেন, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ন-আহবায়ক ফরিদুল ইসলাম রাহাতসহ জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন,

‎কোরআন খতম শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ফেনীর মেয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাসুদ ইকবাল। মহান আল্লাহর নিকট দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাতের পাশাপাশি শোকাহত স্বজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসী যেন এই শোক কাটিয়ে উঠার ক্ষমতা দান করে এই কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *