জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ভোটের আমেজ নেই ফুলগাজীতে

বিশেষ প্রতিনিধি


আসন্ন ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগেই জয় অনেকটা নিশ্চিত হয়ে গেছে ক্ষমতাসীন দলের একমাত্র প্রার্থী, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব হারুন মজুমদারের। ফেনী ১ আসনের অন্তর্ভুক্ত ফুলগাজী উপজেলায় আগামী ৮ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদ থেকে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আলিম মজুমদার ও হুমায়ূন কবির। চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দেওয়া ৪ প্রার্থীর মধ্যে দুজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক হারুন মজুমদার ও মোঃ জাফর উল্লাহ ভূঁইয়া। নির্বাচনের তফসিল ঘোষণার পর ফুলগাজী উপজেলা নির্বাচনকে ঘিরে গ্রামগঞ্জের হাটে বাজারে সাধারণ ভোটারদের মাঝে ছড়িয়ে পড়েছিল নির্বাচনী আমেজ। কিন্তু বর্তমান চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, হারুন মজুমদারকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায়। ফুলগাজী উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়েছে ভোটাররা ভোটারদের দাবি নির্বাচনের আগেই নিশ্চিত হয়ে গেছে হারুন মজুমদারের জয়।

মঙ্গলবার উপজেলা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দের দিনে প্রতীক বরাদ্দের পর থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থীর মধ্যে প্রচার প্রচারনায় কেউ মাঠে সরব ছিলেন না। নির্বাচনের আগেই ভোটাররা অনেকটা নিশ্চিত হয়ে গেছে আগামী নির্বাচনে জয়ের মালাটা হারুন মজুমদারের গালায় উঠতে যাচ্ছে। যার ফলে ফুলগাজী উপজেলা নির্বাচন এখন আর সাধারণ ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নেই।

ফুলগাজী উপজেলার বাসিন্দা প্রবীণ আবুল হাসেম জানান, ভোটদিয়ে কি হবে ভোটের আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে। আগেকার নির্বাচনে প্রার্থীরা ভোটের জন্য গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতো। ভেবেছিলাম এবার নির্বাচনে উপজেলায় একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হবে কিন্তু গতকাল আলিম বসে যাওয়ায় সেটা আর হলনা।

উপজেলার পারুল আক্তার নামের মধ্যবয়সী এক নারী ভোটার অপেক্ষর সুর বলেন, আসলে আমরা এবার হারুন মজুমদারকে চেয়ারম্যান বানাতে চেয়েছিলাম ভোটের মাধ্যমে। তবে গতকাল আবদুল আলিম মজুমদার ভোট থেকে সরে যাওয়ায় হারুন মজুমদারের জয় অনেকটা নিশ্চিত হয়ে গেছে। এখন আমরা ভোট দিলেও হারুন মজুমদার জিতবে না দিলেও জিতবেে।

ফুলগাজী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসমাত জাহান লিপির, তথ্য মতে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা, ১ লক্ষ ৫ হাজার ৬৭৮ জন, এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫৪ হাজার ৭৬০ জন, নারী ভোটার ৫০ হাজার ৯১১ জন। ফুলগাজী উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৩২ টি, আগামী ৮ মে এই উপজেলায় ৩২ টি ভোটকেন্দ্রে ২৫২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিকতার সকল আয়োজন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *