মাইজগ্রাম শান্তি সংঘের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও কার্ড বিতরণ
মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে মাইজগ্রাম শান্তি সংঘের উদ্যোগে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও কার্ড বিতরণ করা হয়েছে।
সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, দরিদ্র মেয়েদের বিয়ের খরচ বহন করা এবং অসুস্থ রোগীদের চিকিৎসায় সহায়তা প্রদানই সংগঠনের মূল লক্ষ্য।
মাইজগ্রাম শান্তি সংঘের সভাপতি আবুল হোসেন জানান, “আমাদের ৮০ সদস্য বিশিষ্ট সংগঠনটি প্রবাসীদের অর্থায়ন এবং এলাকার বিত্তবানদের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছি।”
তিনি আরও বলেন, “আমরা সকল রেমিট্যান্স যোদ্ধাদের ধন্যবাদ জানাই। প্রত্যেক এলাকায় এ ধরনের সমাজসেবামূলক সংগঠন গড়ে উঠা উচিত।

