সম্পাদক শাহদাতের মায়ের মৃত্যু,সাংবাদিক ইউনিয়নের শোক
শহর প্রতিনিধি
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইনের মাতা বিবি খাদিজা (৮২) ঢাকার ইবনেসিনা হাসপাতালে লাইফসাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
শুক্রবার বাদ আছর দাগনভূঞা মোমারিজপুর গ্রামে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।
ফেনী সাংবাদিক ইউনিয়নের শোক;
দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইনের মাতা
বিবি খাদিজার মূত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান
ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার ও
সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন সহ ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।
একই সাথে শোক প্রকাশ করছেন দৈনিক এবেলার সম্পাদকীয় পরিষদ, দৈনিক এবেলা পরিবারের সদস্য বৃন্দ ও সকল সাংবাদিক ও কর্মচারী বৃন্দ।

