অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশগ্রহণ করে তাদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিয়ে মতবিনিময় করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মুফতি মাওলানা আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য জনাব ফারুক আহমেদ ভূইয়া আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সহকারী সেক্রেটারি ও সভাপতি হাসান আল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের নানা সমস্যার সমাধানে সরকার ও সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
সমাবেশ শেষে শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরা হয় এবং তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *