ঘুষের ১ লাখ টাকাসহ সোনাগাজীর উপজেলা প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক-২
সংবাদদাতা
ফেনীর সোনাগাজী উপজেলা (পিআইও) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ ও অফিস সহকারী আবু নাছের ঘুষের এক লাখ টাকাসহ নিজ অফিসে দুদকের হাতে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের সোনাগাজী উপজেলার পিআইও অফিসে ঘুষ লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে প্রকল্প কর্মকর্তা ও তার সহকারীকে অফিস কক্ষে আটক করা হয়।
দীর্ঘদিন উপজেলা অফিসে কর্মরত পিআইও প্রকল্প বাস্তবায়নের নামে সোনাগাজীতে অবৈধ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়। সেইসাথে তাকে আটকের পর তার অফিসে তল্লাশি পরিচালনা করে সন্দেহজনক ঘুষ লেনদেনের অনেক কাগজপত্র পাওয়া যায়।
দুদক কর্মকর্তারা যুগান্তরকে জানান, দীর্ঘদিন উপজেলা অফিসে কর্মরত পিআইও প্রকল্প বাস্তবায়নের নামে সোনাগাজীতে অবৈধ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়। সেইসাথে তাকে আটকের পর তার অফিসে তল্লাশি পরিচালনা করে সন্দেহজনক ঘুষ লেনদেনের অনেক কাগজপত্র পাওয়া যায়।
উল্লেখ্য, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ সোনাগাজী সদর ইউনিয়নের প্রশাসক হিসেবে কিছুদিন আগে পদায়ন হয়েছেন।

