ফুলগাজীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
মহিউদ্দিন সেজু / মহিউদ্দিন খন্দকার
ফেনীর ফুলগাজীতে ফুটপাত দখলমুক্ত করতে সচেতন মুলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ফুলগাজী বাজার, মেইন রোডসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ ও পণ্য প্রদর্শনকারীদের সরিয়ে দেওয়া হয়। এসময় পথচারীদের চলাচলের উপযোগী করে ফুটপাত পরিষ্কার করা হয়।
অভিযানে ফুলগাজী থানা পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার জানান, পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এমন অবৈধ দখল কোনভাবেই সহ্য করা হবে না। এ অভিযান নিয়মিতভাবে চলবে। এসময় আরো উপস্থিত ছিলেন, ফুলগাজী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক প্রমুখ।

