অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে সন্ত্রাসীদের হামলায় আহত ব্যবসায়ীর মূত্যু, মোট গ্রেফতার ৩,জামিনে ২

বিশেষ প্রতিনিধি

অবশেষে ফেনীতে  সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী মোঃ বারেক আহমেদ (৪৭)  অজ্ঞান থাকার ১০ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে বুধবার সকালে মুত্যুর কোলে ঢলে পড়েন। ডাক্তারেরা বার বার চেস্টা করে ও জ্ঞান ফিরেনি হতভগা ব্যবসায়ীর। চক্ষু মেলিয়ে দেখেনি আদরের শিশু সন্তানদের। চার সন্তানের জনক বারেক আহমেদের মৃত্যুর খবরে এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে আসে।  এলাকাবাসী তার খুনিদের দ্রুত আইনের গ্রেফতারের দাবি জানান। 

ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারের ব্যবসায়ী  মোহাম্মদ বারেক  আহমেদ গত ৮ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দেয়ানজি পুকুর পাড়ে পৌছলে ওতপেতে থাকা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে নগদ সাড়ে তিন লক্ষ  টাকা,মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়। আহত হওয়ার পর দীর্ঘ ১০ দিন যাবত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালর আইসিউইতে চিকিৎসাধীন থাকার পরও তার জ্ঞান ফিরেনি।  বারেক আহমেদ লেমুয়া মাস্টার পাড়া গ্রামের খায়েজ আহমেদের ছেলে এবং ৪ সন্তানের জনক। তাঁর অকাল মত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে স্থানীয়রা  লেমুয়া বাজারে ব্যবসায়িরা বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সভার আয়োজন করে। তারা অনতিবিলম্বে খুনিদের  গ্রেফতারের দাবি জানান। 

মোঃ বারেক আহমেদের স্ত্রী খালেদা আকতার চার সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। ডাক্তারেরা জানিয়েছেন আঘাতে তার মাথার একটি অংশ থেথলে গেছে। তাকে দ্রুত অপারেশন করার পরও মস্তিষ্ক স্বাভাবিক হয়রি।আইসিইউতে তার লেভেল চার ছিল। আমরা শত চেস্টো করার পরও স্বাভাবিক ভাবে জ্ঞান ফিরেনি। 

এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করলেও আদালত থেকে দুই জন জামিন নিয়েছে। তবে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েগেছে

বলে এলাকাবাসী জানান।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিজানুর রহমান জানান। এ ঘটনায় জড়িতরা সকলেই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে গ্রেফতার করা আদালত পাঠানো হল আদালত থেকে ২জন জামিন পেয়ে গেছেন। বাকী আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রেখেছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *