খেলা

অভিষেক ম্যাচের প্রথমেই সাফল্য

স্পোর্টস

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পেলেন খালেদ আহমেদ। নিউজিল্যান্ড ইনিংসের অষ্টম ওভারে বোলিং করতে এসে পঞ্চম বলেই উইকেট শিকার করেন এই তারকা পেসার। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটসম্যান চ্যাড বোস। 

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাটিংয়ে নেমেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে যায় নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে ‘দ্য ফিজে’র বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার উইল ইয়াং।

বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে দলের হয়ে সের্বোচ্চ ৫৮ রান করা ইয়াং এদিন ফেরেন শূন্য রানে। অন্য ওপেনার ফিন অ্যালানকেও সাজঘরে ফেরান মোস্তাফিজ। সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফিন। তার বিদায়ে ২৬ রানে ২ ওপেনারকে হারায় নিউজিল্যান্ড।

এরপর নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন অভিষিক্ত খালেদ আহমেদ। তার বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ৭.৫ ওভারে দলীয় ৩৬ রানে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *