Uncategorized

টঙ্গীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

টঙ্গীতে পঞ্চাশ কেজি গাঁজাসহ মো. খোকন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে স্টেশন বোড় টিআইসি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাম মো.খোকনের কাছ থেকে ঢাকা মেট্রোঃ ঘ-১৩-০৩৬৮ মিটসুবিসি পাজারো গাড়ীর ভিতর হইতে স্কচটেপ দ্বারা প্যাঁচানো ২৫ টি গাঁজার বান্ডিল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন,
আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। মামল নং ১৬। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *