Uncategorized

টঙ্গীতে রেদোয়ানুর রহমান প্রত্যয়ের নেতৃত্বে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা

নিজেস্ব প্রতিনিধি :
বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের প্রচারণা চালিয়েছেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী।

রবি বার (২৮ সেপ্টেম্বর) টঙ্গীর বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পথচারীদের হাতে হাতে এবং বিভিন্ন দোকানে দোকানে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়া হয়, যা পুরো এলাকা মুখরিত করে তোলে।

কর্মসূচিতে অংশ নিয়ে রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন,আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, তবে এলাকার তরুণরা আমাকে ভালোবাসেন ও পছন্দ করেন। তাঁদের ইচ্ছা এবং দাবি আমি যেন ৫৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করি। তরুণদের নেতৃত্বেই জুলাই বিপ্লব সফল হয়েছে— তাই তাঁদের চাওয়াকে প্রাধান্য দিতে আমি সর্বদা প্রস্তুত।

এ সময় টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের নেতা দিপু দেওয়ান, সৈকতসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *