Uncategorized

ফেনীতে মনোনয়ন পেলেন অগ্নি কন্যা রানু

সদর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু। তিনি ফেনীর কাজীরবাগ গ্রামের আবদুস মজিদের মেয়ে।

তিনি অষ্টম ও নবম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া নবম সংসদে তিনি কার্যবিধির সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, কর্মীদের পাশে দাঁড়ানো, আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা এবং রাজপথে অগ্নিঝরা বক্তৃতা দেওয়ার কারণে তাকে ফেনীর ‘অগ্নিকন্যা’ বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *