Uncategorized

মরহুম মঞ্জু হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : মাহবুব জিলানী

মরহুম মঞ্জু হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক সমাগমের মধ্য দিয়ে জমজমাট এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুরের কৃতি সন্তান জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত।

প্রধান অতিথির বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন,
“ক্রীড়া মানুষকে ঐক্যবদ্ধ করে, শৃঙ্খলিত করে এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবসমাজের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, যা একটি ইতিবাচক দিক। আমি আশা করি, এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে এবং তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ ও সঠিক পথে পরিচালিত করবে।”

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, জামালপুর জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব সোহেল রানা খান।তিনি বলেন,
“এই ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত রাখার জন্য গুরুত্বপূর্ণ। ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে একত্রিত করে সমাজের উন্নয়নে কাজে লাগানো সম্ভব।”

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবু শ্যামল চন্দ্র, সাবেক সফল সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (দেওয়ানগঞ্জ)।

প্রথম দিনেই টুর্নামেন্টের খেলাগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। প্রতিটি দল জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করেছে, যা দর্শকদের আনন্দ দিয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের চেষ্টা করে, এবং খেলার প্রতি দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টের সেরা দলকে পুরস্কৃত করা হবে এবং আগামী বছর আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হবে।

এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *