Uncategorized

মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখায় দুই তরুণ নেতাকে পুরস্কার

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম

ফেনীর সোনাগাজীতে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় ৩নং মঙ্গলকান্দী ইউনিয়নের দুই তরুণ নেতাকে পুরস্কৃত করেছে বক্তারমুন্সী বাজার ব্যবস্হাপনা কমিটি। পুরস্কারপ্রাপ্তরা হলেন—৩নং মঙ্গলকান্দী ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা শাওন ও ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু সাঈদ।

গত সোমবার (৩ মার্চ) রাত ১০টায় বক্তারমুন্সী জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন বক্তারমুন্সী বাজার ব্যবস্হাপনা কমিটির সভাপতি মীর নাসির উদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সোনাগাজী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. আব্দুল আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুর করিম, ৩নং মঙ্গলকান্দী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আরমান, সহ-সভাপতি মো. মিলন, যুবদল নেতা আরমান, ২নং বগাদানা ইউনিয়ন তাঁতীদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম সুজনসহ আরও অনেকে।

বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের শত্রু। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে দুই নেতার ভূমিকার প্রশংসা করে তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *